চ্যাম্পিয়নস ট্রফির অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে

ক্রীড়া প্রতিবেদক

খেলা

মেনস এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে খেলারই কথা ছিল না বাংলাদেশের। সিরিজ থেকে পাকিস্তান শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় তাতে সুযোগ

2026-11-10T04:18:22+00:00
2026-11-10T04:18:22+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
খেলা
চ্যাম্পিয়নস ট্রফির অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:১৮ এএম 
ফরহাদ আহমেদ শিতুল। ছবি : সংগৃহীত
মেনস এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে খেলারই কথা ছিল না বাংলাদেশের। সিরিজ থেকে পাকিস্তান শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় তাতে সুযোগ মেলে লাল-সবুজের। ভারতের মাটিতে অনুষ্ঠিত কোনো আসরে অংশ নেবে না পাকিস্তান, নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে টুর্নামেন্ট। এশিয়ান হকি ফেডারেশন অবশ্য পাকিস্তানের এই শর্তে মেনে নেয়নি— তাদের কড়া বার্তা খেলতে হবে ভারতের মাটিতেই (জলান্দর, পাঞ্জাব)। পরে নিরাপত্তা ইস্যু সামনে এনে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম প্রত্যাহার করে পাকিস্তান। তবে পাকিস্তানের জায়গায় সুযোগ পেয়েও আসরে ভালো করতে পারেনি বাংলাদেশ। ছয় দলের মধ্যে ষষ্ঠস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।

টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে কোচ গেরহার্ড পিটার জানিয়েছিলেন, নিজেদের সেরাটা দিয়ে লড়বেন। একই প্রত্যাশা ব্যক্ত করেছিলেন সহকারী কোচ শহিদুল্লাহ টিটু। তবে স্বল্প সময়ের প্রস্তুতিতে এত বড় আসরে ভালো করাটা দারুণ চ্যালেঞ্জের। ২০২১ সালে এই আসরে অংশ নিয়ে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। দলের সিনিয়র খেলোয়াড় এবং অভিজ্ঞ ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল আসর থেকে ফিরে সময়ের আলোকে জানান, ‘এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি এশিয়ায় অনুষ্ঠিত হকির আন্তর্জাতিক আসরগুলোর মধ্যে অন্যতম সেরা আয়োজন। সব বড় দল এতে অংশ নেয়। ভারত, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হয়। আমরা সৌভাগ্যবান এই দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। যদিও আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার ঘাটতি ছিল। তবে ফেডারেশনকে ধন্যবাদ আমাদের জন্য এমন একটি আসরে খেলার সুযোগ করে দিয়েছে। চাইলে তারা অংশ নাও নিতে পারত।’


জাতীয় দলে এক যুগের বেশি সময় ধরে খেলছেন রাজশাহীর ছেলে শিতুল। সেই ২০১৩ সালে মালয়েশিয়ার ইপোহতে অনুষ্ঠিত এশিয়া কাপে শুরু। এরপর টানা খেলে চলেছেন। ফর্মের কারণে কখনো তাকে জাতীয় দলের বাইরে যেতে হয়নি। এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি প্রসঙ্গে শিতুল আরও বলেন, আমরা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার আগে কিন্তু জাপানে এশিয়ান গেমস খেলেছি। সেখানে আমরা অষ্টম স্থানে থেকে গেমস শেষ করি। ওই আসরে চীনের বিপক্ষে আমরা ৭-১ গোলের ব্যবধানে পরাজিত হই। কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে সেই চীনকেই গ্রুপপর্বে আমরা ১-১ গোলে রুখে দিয়েছি। চীনের কাছ থেকে ১ পয়েন্ট তুলে নিতে সমর্থ হয়ছি। চ্যাম্পিয়নস ট্রফি যেমন ছিল আমাদের অভিজ্ঞতা অর্জনের, তেমনি এই আসর আমাদের ভবিষ্যতের পথটা আরও মসৃণ করবে বলে আমার বিশ্বাস’।   

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   চ্যাম্পিয়নস ট্রফি  অভিজ্ঞতা  ভবিষ্যত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: