তাইবুরের ডাবল সেঞ্চুরি রান পাহাড়ে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

প্রথম দিনে ১২৮ রানে ছিলেন অপরাজিত। দ্বিতীয় দিনে সেই ইনিংসকে নিয়ে গেলেন দ্বিশতকের ঘরে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে

2026-11-08T23:29:51+00:00
2026-11-08T23:29:51+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
খেলা
তাইবুরের ডাবল সেঞ্চুরি রান পাহাড়ে ঢাকা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম 
খুলনার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ঢাকার তাইবুর রহমান। ছবি : সংগৃহীত
প্রথম দিনে ১২৮ রানে ছিলেন অপরাজিত। দ্বিতীয় দিনে সেই ইনিংসকে নিয়ে গেলেন দ্বিশতকের ঘরে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে খুলনার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ঢাকার তাইবুর রহমান। তার ২১১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৫১৩ রানের বিশাল সংগ্রহে ইনিংস ঘোষণা করে ঢাকা। অন্যদিকে দ্বিতীয় দিনে বল হাতে পাঁচ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন ময়মনসিংহের আবু হায়দার রনি ও সিলেটের নাসুম আহমেদ।

রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা। আগের দিন ১২৮ রানে অপরাজিত থাকা তাইবুর এদিন তুলে নেন দ্বিশতক। ২২টি চার ও ৩টি ছক্কায় ২১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৫১৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। খুলনার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন শেখ পারভেজ জীবন। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৩২ রান করে দিন শেষ করে খুলনা। আজিজুল হাকিম তামিম ৪৯ ও অধিনায়ক মিঠুন ২৪ রানে অপরাজিত আছেন।


চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ৬ উইকেটে ২৪৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ময়মনসিংহ। মোসাব্বেক হোসেন সানের অপরাজিত ৬৯ রানে ভর করে তাদের প্রথম ইনিংস থামে ৩৮৬ রানে। জবাবে বরিশাল ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে দিন শেষ করে। দলের হয়ে ফজলে মাহমুদ রাব্বি করেছেন সর্বোচ্চ ৮০ রান। ময়মনসিংহের হয়ে পাঁচ উইকেট শিকার করেন আবু হায়দার রনি।

বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৩৬ রানে অলআউট হয় সিলেট। আগের দিনের ৮ উইকেটে ৩২৯ রানের সঙ্গে মাত্র ৭ রান যোগ করতে পেরেছে তারা। জবাবে প্রীতম কুমারের ১০৫ রানের সেঞ্চুরিতে রাজশাহীর ইনিংস থামে ১৯২ রানে। সিলেটের হয়ে পাঁচ উইকেট নেন নাসুম আহমেদ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৩ রান তুলে দিন শেষ করে সিলেট।

অন্যদিকে খুলনা ডিভিশনাল স্টেডিয়ামে ৫৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা চট্টগ্রাম দিন শেষে ৫ উইকেটে ৩০৪ রান করে। দলের হয়ে ইরফান সাব্বির তাকরির ১০৪ রানের সেঞ্চুরি পেয়েছেন। সাদিকুর রহমান করেছেন ৯০ রান। রংপুরের হয়ে তিন উইকেট নিয়েছেন মেহেদী হাসান এইচপি।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   তাইবুর  ডাবল সেঞ্চুরি  রান  পাহাড়  ঢাকা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: