বিকেএসপিতে আমন্ত্রণমূলক টেবিল টেনিস শুরু

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য ৮ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে।বিকেএসপির মাল্টি

2026-11-08T23:20:00+00:00
2026-11-08T23:20:00+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
খেলা
বিকেএসপিতে আমন্ত্রণমূলক টেবিল টেনিস শুরু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:২০ পিএম 
৮ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য ৮ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। 

বিকেএসপির মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী।


এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে মোট ১০৯ জন খেলোয়াড় অংশ নেবে, যার মধ্যে ৩৭ জন ছাত্রী এবং ৭২ জন ছাত্র রয়েছে। এর মধ্যে বিকেএসপির নিজস্ব ৩৭ জন খেলোয়াড় (১৭ জন ছাত্রী ও ২০ জন ছাত্র) এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিযোগিতাটি বিভিন্ন বয়সভিত্তিক ইভেন্টে অনুষ্ঠিত হবে। 

তরুণ প্রজন্মের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং টেবিল টেনিস খেলার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা সংশ্লিষ্টদের।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   বিকেএসপি  আমন্ত্রণ  টেবিল  টেনিস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: