জয়ের আশা ছাড়ছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

টেস্ট ক্রিকেটে ৩৫০ রানের লক্ষ্য তাড়া করা সহজ নয়। তার ওপর শেষ দিনের উইকেটে। তবে সিলেট টেস্টে প্রথম ইনিংসে অপরাজিত

2026-11-08T23:17:19+00:00
2026-11-08T23:17:19+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
খেলা
জয়ের আশা ছাড়ছে না বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম 
শেষ দিনে লড়াই করার যথেষ্ট সুযোগ আছে স্বাগতিকদের সামনে। ছবি : সংগৃহীত
টেস্ট ক্রিকেটে ৩৫০ রানের লক্ষ্য তাড়া করা সহজ নয়। তার ওপর শেষ দিনের উইকেটে। তবে সিলেট টেস্টে প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস খেলা তাওহীদ হৃদয়ের বিশ্বাস, শুরুটা ভালো হলে এই লক্ষ্যও পেরিয়ে যেতে পারে বাংলাদেশ। তার চোখে, উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য ভালো। তাই শেষ দিনে লড়াই করার যথেষ্ট সুযোগ আছে স্বাগতিকদের সামনে।

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৫ রান। তাতে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে। ১৪০ রানে অপরাজিত আছেন কাভেম হজ। তার সঙ্গে ২০ রান নিয়ে অপরাজিত আমির জাঙ্গু। শেষ দিনে কখন ইনিংস ঘোষণা করবে ক্যারিবীয়রা, সেটি এখনও নিশ্চিত নয়। তবে বাংলাদেশকে বড় লক্ষ্য তাড়া করতে হবে, তা অনেকটাই স্পষ্ট।

ম্যাচে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়। প্রথম ইনিংসে তার অপরাজিত ২৪২ রানের ইনিংসেই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা থেকেই শেষ দিনের লক্ষ্য নিয়ে আশাবাদী এই ব্যাটার। তবে শুরুটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি।

হৃদয় বলেন, ‘দেখুন, এটা নির্ভর করবে আমরা কীভাবে শুরু করি তার ওপর। উইকেট এখনও ভালো। আমরা যদি শুরুটা ভালো করতে পারি, তা হলে আমার মনে হয় লক্ষ্য তাড়া করা সম্ভব। তবে আগামীকাল (আজ) কী হবে, এখনই বলা যাচ্ছে না। তারা কত রানের লক্ষ্য দেয়, সেটি আগে দেখতে হবে। এরপর আমরা পরিকল্পনা করব।’


তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক। আগামীকাল (আজ) পঞ্চম দিন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, শুরুটা খুব জরুরি। আমরা যদি ভালো শুরু করতে পারি, তা হলে ৩৫০ রানও তাড়া করা সম্ভব। তবে বারবারই বলছি, শুরুর ওপর অনেক কিছু নির্ভর করছে।’

ঢাকায় প্রথম ম্যাচের পর হৃদয়ের টেস্ট দলে জায়গা নিয়েই প্রশ্ন উঠেছিল। দুটি ইনিংসে তার শট নির্বাচন নিয়ে সমালোচনা হয়। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে তিনি কতটা উপযোগী, তা নিয়েও আলোচনা শুরু হয়েছিল। সিলেটে ব্যাট হাতে সেই সমালোচনার জবাব দিয়েছেন এই ডান হাতি। দলের বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে খেলেছেন ২৪২ রানের অপরাজিত ইনিংস।

তবে সমালোচনাকে কখনোই নেতিবাচকভাবে দেখেন না হৃদয়, ‘আমি দলের জন্য অবদান রাখতে পেরেছি। সমালোচনা সবসময়ই থাকবে। আপনার পেশা হোক কিংবা অন্য যেকোনো পেশা, সমালোচনা থাকবেই। যেদিন আমরা ভালো করি, আপনারাই আমাদের নিয়ে ভালো কথা বলেন, ইতিবাচকভাবে লেখেন। আবার যেদিন খারাপ করি, আপনারাই সমালোচনা করেন। এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয়, সমালোচনাকে সঠিকভাবে নিতে পারলে সেখান থেকেও অনেক কিছু শেখার আছে।’

প্রথম ইনিংসে ২৪২ রান করে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেন হৃদয়। ভেঙেছেন মুশফিকুর রহিমের রেকর্ড। তবে ইনিংসটি খেলার সময় রেকর্ডের কথা মাথায় ছিল না তার। দলের অবস্থান ভালো করাই ছিল একমাত্র লক্ষ্য।

এখন বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ। শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে হলে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করতে হবে স্বাগতিকদের। হৃদয়ের বিশ্বাস, উইকেটের সহায়তা কাজে লাগিয়ে ভালো শুরু করতে পারলে ৩৫০ রানও নাগালের বাইরে থাকবে না।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   জয়ের আশা  ছাড়ছে না  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: