সংঘাত কবলিত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক

খেলা

মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার প্রভাবে সাময়িকভাবে আটকে পড়লেও শেষ পর্যন্ত নিরাপদেই দেশে ফিরেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।সোমবার (২

2026-03-02T11:34:43+00:00
2026-03-02T11:34:43+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
সংঘাত কবলিত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:৩৪ এএম 
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার প্রভাবে সাময়িকভাবে আটকে পড়লেও শেষ পর্যন্ত নিরাপদেই দেশে ফিরেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন মুশফিক। পরিকল্পনা ছিল দুবাই হয়ে দেশে ফেরার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে আকাশসীমা বন্ধ হয়ে গেলে তার ভ্রমণসূচিতে জটিলতা তৈরি হয়। দুবাই পৌঁছানোর পর ফ্লাইট ঘুরিয়ে আবার জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে তিনি কিছু সময়ের জন্য জেদ্দা বিমানবন্দরে অবস্থান করেন।
আরও পড়ুন

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। রোববার দিবাগত রাতে এক পোস্টে নিজেই পরিস্থিতি জানিয়ে স্বস্তির বার্তা দেন মুশফিক। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ নিরাপদে ফ্লাইটে উঠেছেন এবং শিগগিরই ঢাকায় পৌঁছাবেন। পাশাপাশি দোয়া ও খোঁজখবর নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

তার দেশে ফেরা নিয়ে শঙ্কা দেখা দিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি পর্যবেক্ষণে থাকার কথা জানান। তিনি গণমাধ্যমকে বলেন, ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে এবং দ্রুততম সময়ে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।

অবশেষে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন মুশফিক। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও তার নিরাপদ প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে পরিবার, সতীর্থ ও কোটি ক্রিকেটপ্রেমীর মাঝে।

এএডি/
  বিষয়:   সংঘাত  সৌদি আরব  দেশে  মুশফিক  ক্রিকেট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: