যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর তার স্ত্রীমানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২ মার্চ) দেশটির জাতীয় প্রচার মাধ্যম প্রেস টিভির বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এর আগে শনিবার সকালে কার্যালয় ও বাসভবনে চালানো হয় হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। প্রথমদিকে এ তথ্য নিশ্চিত না হওয়া গেলেও পরে ইরানি কর্তৃপক্ষ তা স্পষ্ট করে। একই সঙ্গে নিহত হন সর্বোচ্চ নেতার মেয়ে ও তার নাতনি নিহত হয়। এ সময় খামেনির স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়।
এবার জানা গেল তিনি মারা গেছেন। সোমবার দেশটির জাতীয় প্রচার মাধ্যম প্রেস টিভির বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, খামেনির ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যে হামলা চালায় তাতে তার স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সময়ের আলো/আআ