রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শপথ অবৈধ ঘোষণা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বৈত নাগরিকত্ব থাকায় রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেওয়াকে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (২ মার্চ) হাইকোর্টের

2026-03-02T21:49:47+00:00
2026-03-02T21:49:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শপথ অবৈধ ঘোষণা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৪৯ পিএম 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংগৃহীত ছবি
দ্বৈত নাগরিকত্ব থাকায় রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেওয়াকে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।

রিটে জুলাই অভ্যুত্থানে নীরব ভূমিকার কারণে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতিরও মানবতাবিরোধী অপরাধের তদন্ত চাওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির এই নোটিশ পাঠান।


নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার আমলে ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ নামে পরিচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমতাবস্থায় তিনি শপথ ভঙ্গ করেছেন।

তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধন করতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে ওই আইনি নোটিশ পাঠান আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।

রাষ্ট্রপতির বিরুদ্ধে রিট হতে পারে কিনা, এমন প্রশ্নে শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেন, সাহাবুদ্দিন দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করে রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেছেন। এখানে ব্যক্তি সাহাবুদ্দিনকে বিবাদী করা হয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   রাষ্ট্রপতি  সাহাবুদ্দিন  শপথ  অবৈধ  রিট  সুপ্রীম কোর্ট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: