‘দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে।রোববার (১ মার্চ) এক্সে দেওয়া পোস্টে

2026-03-02T22:42:26+00:00
2026-03-02T22:42:51+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৪২ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ১০:৪২ পিএম
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। ছবি : সংগৃহীত
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে।  
 

রোববার (১ মার্চ) এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

লারিজানি লেখেন, ‘আমরা যে কোনো মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব।’

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা ইরানের রয়েছে এবং অত্যাচারের বিরুদ্ধে দেশ দৃঢ় অবস্থানে আছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা কীভাবে এবং কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান। 


ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, ‘আমাদের পূর্ব ও পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়গুলো বিশ্লেষণ করার জন্য আমাদের দুই দশক সময় ছিল। আমরা সেই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছি।’

তিনি আরও দাবি করেন, তেহরানে বোমাবর্ষণ হলেও তা ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় প্রভাব ফেলবে না। 

বিকেন্দ্রীভূত ‘মোজাইক প্রতিরক্ষা’ কৌশল ইরানকে যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণের সক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সময়ের আলো/এআর
  বিষয়:   যুদ্ধ  প্রস্তুত  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: