অর্ধশতাধিক বিদেশি নাগরিকের ইত্যাদি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই দর্শকদের কাছে বাড়তি বিনোদন। আর ঈদের ইত্যাদি মানেই অন্যরকম উম্মাদনা।এবারে ঈদের বিশেষ আয়োজনেও থাকছে বিদেশি

2026-03-02T23:04:27+00:00
2026-03-02T23:04:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
অর্ধশতাধিক বিদেশি নাগরিকের ইত্যাদি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:০৪ পিএম 
সংগৃহীত ছবি
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই দর্শকদের কাছে বাড়তি বিনোদন। আর ঈদের ইত্যাদি মানেই অন্যরকম উম্মাদনা। 

এবারে ঈদের বিশেষ আয়োজনেও থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে ব্যতিক্রমী পর্ব। প্রায় তিন দশক ধরে নির্মাতা হানিফ সংকেত এই পর্বগুলোর মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক নানা বিষয় বিদেশিদের মাধ্যমে তুলে ধরছেন। বরাবরের মতো এবারও ঢাকার বিভিন্ন দূতাবাস ও প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন দেশের নাগরিকরা এতে অংশ নিয়েছেন।

জানা গেছে, এবারের পর্বে জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশত নাগরিক অংশগ্রহণ করেছেন। তারা বাংলা ভাষায় অভিনয়, নাচ ও গানের মাধ্যমে মানবিক গুণাবলি, সামাজিক অসংগতি ও সুবিধাবাদী স্বভাবের নানা চিত্র ফুটিয়ে তুলেছেন।


অপেশাদার হয়েও তাদের পেশাদারিত্ব, সময়জ্ঞান ও নিষ্ঠা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন হানিফ সংকেত। তিনি জানান, কয়েকটি শব্দের একটি বাংলা বাক্যকে আয়ত্তে আনতে তারা যে পরিমাণ মহড়া দেয় তা অকল্পনীয়। অল্প দিনের পরিচয়ে গড়ে ওঠা এই বন্ধনটি তার কাছে সবসময়ই স্মরণীয় হয়ে থাকে। প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।’

এই বিশেষ পর্বের বিষয়ভিত্তিক গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুপা, যার সংগীত পরিচালনা করেছেন মেহেদী এবং নৃত্য পরিচালনায় ছিলেন মামুন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

সময়ের আলো/এআর


  বিষয়:   নাগরিক  ইত্যাদি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: