সেহরির পর কত ঘণ্টা বিশ্রাম নিলে সতেজ থাকবেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

পবিত্র রমজান মাসে জীবনযাত্রার ছন্দে বড় পরিবর্তন আসে। সেহরির জন্য ভোরে ঘুম ভাঙা এবং রাতে ইবাদতে সময় দেওয়া- সব মিলিয়ে

2026-03-03T11:49:30+00:00
2026-03-03T11:49:30+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
সেহরির পর কত ঘণ্টা বিশ্রাম নিলে সতেজ থাকবেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৪৯ এএম 
প্রতীকী ছবি
পবিত্র রমজান মাসে জীবনযাত্রার ছন্দে বড় পরিবর্তন আসে। সেহরির জন্য ভোরে ঘুম ভাঙা এবং রাতে ইবাদতে সময় দেওয়া- সব মিলিয়ে স্বাভাবিক ঘুমের রুটিন এলোমেলো হয়ে যায়। ফলে অনেকেরই প্রশ্ন, সেহরির পর আবার ঘুমানো দরকার কি? আর দরকার হলে কতক্ষণ?

বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। রমজানে এই সময়টিকে একটানা না পেয়ে ভাগ করে নিতে হতে পারে। তাই লক্ষ্য হওয়া উচিত- ২৪ ঘণ্টায় প্রয়োজনীয় মোট ঘুম পূরণ করা।

Advertisement
সেহরির পর আবার শুতে গেলে অন্তত ১.৫ থেকে ৩ ঘণ্টা টানা ঘুমানোর চেষ্টা করা ভালো। কারণ প্রায় দেড় ঘণ্টায় একটি পূর্ণ স্লিপ সাইকেল সম্পন্ন হয়। এর কম সময় ঘুমালে ঘুম ভাঙার পর মাথা ভারী লাগা বা ক্লান্তি বেশি অনুভূত হতে পারে।
আরও পড়ুন

রমজানে ঘুম ভাগ করার কৌশল
অনেকে এভাবে সময় ভাগ করেন- রাতে ৪-৫ ঘণ্টা ঘুম, সেহরির পর ১.৫-৩ ঘণ্টা ঘুম, এভাবে মোট ৬-৮ ঘণ্টা পূরণ করা সম্ভব।

বয়স ও কাজের ধরন অনুযায়ী প্রয়োজন
কিশোর ও তরুণদের: ৮-৯ ঘণ্টা, প্রাপ্তবয়স্কদের: ৭-৮ ঘণ্টা, বয়স্কদের: ৬-৭ ঘণ্টা

ঘুম কম হলে কী সমস্যা?
ঘাটতি ঘুমের প্রভাব রোজার সময় আরও বেশি টের পাওয়া যায়। যেমন- মাথাব্যথা, মনোযোগে ঘাটতি, খিটখিটে মেজাজ, রক্তচাপ বা রক্তে শর্করার ওঠানামা।

ভালো ঘুমের জন্য কিছু সহজ পরামর্শ
১. সেহরিতে অতিরিক্ত তেল-মশলাযুক্ত বা ভারী খাবার এড়িয়ে চলুন।
২. চা-কফি কম পান করুন।
৩. ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার সীমিত রাখুন।
৪. ঘর অন্ধকার ও শান্ত রাখার চেষ্টা করুন।

এএডি/

Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: