ইরানে স্থল অভিযানের সিদ্ধান্তকে নাকচ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে সরাসরি স্থল অভিযান হয়তো প্রয়োজন নাও হতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি

2026-03-03T12:21:54+00:00
2026-03-03T12:21:54+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানে স্থল অভিযানের সিদ্ধান্তকে নাকচ করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ৯৫)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে সরাসরি স্থল অভিযান হয়তো প্রয়োজন নাও হতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় নিউজনেশনের সাংবাদিক কেলি মেয়ারের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা এবং মার্কিন সেনাদের নিহত হওয়ার ঘটনায় দ্রুত জবাব দেওয়া হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা সক্রিয় যুদ্ধে প্রাণ হারিয়েছেন। 

এর আগে, স্থল অভিযান নিয়ে তার অবস্থান কিছুটা ভিন্ন ছিল। ইরানে বিমান হামলার পর নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অনেক প্রেসিডেন্টই স্থল অভিযানের সম্ভাবনা নাকচ করেন, কিন্তু তিনি এমন ঘোষণা দিতে রাজি নন।

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তবে প্রয়োজন হলে আরও দীর্ঘ সময় অভিযান চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে বলেও উল্লেখ করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


এছাড়া সিএনএনের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের হামলা তাকে বিস্মিত করেছে। তার দাবি, এসব দেশের নেতারা এখন শক্ত অবস্থান নিয়ে লড়াই করতে প্রস্তুত। 

ট্রাম্প আরও দাবি করেন, প্রাথমিক হামলায় ইরানের প্রায় ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মতে, ওই অভিযানে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না করা হলে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যেত।


/ইউএমএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: