অগ্রিম টিকিট কাটবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল ফিতরের ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার (৩ মার্চ) থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এবার শতভাগ

2026-03-03T13:03:39+00:00
2026-03-03T13:03:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ট্রেনে ঈদযাত্রা
অগ্রিম টিকিট কাটবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:০৩ পিএম 
প্রতীকী ছবি
ঈদুল ফিতরের ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার (৩ মার্চ) থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এবার শতভাগ অনলাইনে টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে সার্ভারের উপর চাপও কম থাকে।

পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের জন্য ১৩ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। পূর্বাঞ্চলের ট্রেনের একই তারিখের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে। টিকিট বিক্রি চলবে ৯ মার্চ পর্যন্ত।

রেজিস্ট্রেশন ও লগইন প্রক্রিয়া
১. ওয়েবসাইটে প্রবেশ: https://railapp.railway.gov.bd
২. রেজিস্ট্রেশন ট্যাব: উপরের মেনুতে ক্লিক করে নতুন পেজে ব্যক্তিগত তথ্য পূরণ।
৩. ভেরিফিকেশন: মোবাইল নম্বরে পাঠানো ওটিপি পূরণ করে ভেরিফাই বাটনে ক্লিক।
৪. সফল হলে নতুন পেজে অটো লগইন হবে।
আরও পড়ুন

যাদের আগে থেকে রেজিস্ট্রেশন আছে, তারা সরাসরি লগইন করে টিকিট কিনতে পারবেন। লগইন করার পর কাঙ্ক্ষিত যাত্রার তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য এবং শ্রেণি নির্বাচন করে Find Ticket বাটনে ক্লিক।

পরবর্তী পেজে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ছাড়ার সময় দেখা যাবে। View Seats বাটনে ক্লিক করে খালি আসন বাছাই করে Continue Purchase।

অগ্রিম যাত্রা ও ফিরতি টিকিটের ক্যালেন্ডার
 

অগ্রিম টিকিট বিক্রির তারিখযাত্রার তারিখফিরতি টিকিট বিক্রির তারিখফেরার তারিখ
৩ মার্চ ২০২৬১৩ মার্চ ২০২৬১৩ মার্চ ২০২৬২৩ মার্চ ২০২৬
৪ মার্চ ২০২৬১৪ মার্চ ২০২৬১৪ মার্চ ২০২৬২৪ মার্চ ২০২৬
৫ মার্চ ২০২৬১৫ মার্চ ২০২৬১৫ মার্চ ২০২৬২৫ মার্চ ২০২৬
৬ মার্চ ২০২৬১৬ মার্চ ২০২৬১৬ মার্চ ২০২৬২৬ মার্চ ২০২৬
৭ মার্চ ২০২৬১৭ মার্চ ২০২৬১৭ মার্চ ২০২৬২৭ মার্চ ২০২৬
৮ মার্চ ২০২৬১৮ মার্চ ২০২৬১৮ মার্চ ২০২৬২৮ মার্চ ২০২৬
৯ মার্চ ২০২৬১৯ মার্চ ২০২৬১৯ মার্চ ২০২৬২৯ মার্চ ২০২৬

পেমেন্ট করতে হবে ভিসা, মাস্টারকার্ড বা বিকাশের মাধ্যমে। পেমেন্টের পর ই-টিকিট ডাউনলোড হবে এবং ই-মেইলে যাবে। যাত্রার আগে ই-মেইল থেকে প্রিন্ট করে ফটো আইডি দেখিয়ে স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে, পূর্বাঞ্চলের ট্রেনের বিক্রি হবে দুপুর ২টা থেকে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

এএডি/


  বিষয়:   ঈদযাত্রা  বাস  ট্রেন  অগ্রিম  টিকিট  বিক্রি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: