প্রখ্যাত ইসলামিক বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রখ্যাত ইসলামিক বক্তা পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী আজ সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

2026-03-03T14:51:14+00:00
2026-03-03T14:51:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রখ্যাত ইসলামিক বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম 
প্রখ্যাত ইসলামিক বক্তা পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। সংগৃহীত ছবি
প্রখ্যাত ইসলামিক বক্তা পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী আজ সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন গুলিস্তানের পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী দেশে ইসলামী উপদেশ ও সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সারাদেশে ওয়াজ ও নসিহতের মাধ্যমে কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে এবং ধর্মীয় চেতনাবোধ সৃষ্টি করতে সক্রিয় ছিলেন।

তার প্রথম জানাজা বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি পরিচিত ও সম্মানিত মুখ ছিলেন।


মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ছারছীনা দরবার শরিফের পির আল্লামা নেছার উদ্দীন সাহেবের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন সাহেব।

শিক্ষাজীবন শুরু করেন নিজের গ্রামের নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে, যেখানে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাশ করেন। ১৯৬৭ সালে নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে ফাজিল পাশ করেন। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য তিনি ঢাকা প্রাচীন মাদ্রাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে কামিল প্রথম বিভাগে পাশ করে একাডেমিক শিক্ষাজীবন সম্পন্ন করেন।


/ইউএমএইচ



  বিষয়:   হাবিবুর রহমান যুক্তিবাদী  প্রখ্যাত ইসলামিক বক্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: