ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে।মঙ্গলবার (৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্টের বরাতে এ খবর

2026-03-03T16:52:45+00:00
2026-03-03T16:52:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৫২ পিএম 
ইরানজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে। সংগৃহীত ছবি
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে।  

মঙ্গলবার (৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্টের বরাতে এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সংবাদমাধ্যম আল-জাজিরার রবাতে এ তথ্য জানা গেছে। 

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশব্যাপী ৭৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এ বিষয়ে রেড ক্রিসেন্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তাদের টিমের মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে ৭৮৭ জন শহীদ হয়েছেন।

  
তারা আরও জানিয়েছে, শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের ১৫৩ শহর, ৫০৪ জায়গায় ১ হাজার ৩৯টি হামলা হয়েছে।
 
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক তেহরান থেকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া, ইরানি সংবাদমাধ্যম রাজধানীর পশ্চিমে কারাজ ও মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। 
  
উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। এর পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। 


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: