শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার

2026-03-03T19:19:16+00:00
2026-03-03T19:19:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:১৯ পিএম 
শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার বিমান বন্দর বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট ও দুটি অ্যারাইভাল বাতিল করা হয়েছে। 


এ ব্যাপারে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিয়মিত ফ্লাইট বাতিল হচ্ছে। 

তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের ৩৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  শাহ আমানত  ফ্লাইট  বাতিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: