বিকেএমইএর সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধ এনসিপির এমপি

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ)

2026-03-03T22:51:49+00:00
2026-03-03T22:55:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিকেএমইএর সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধ এনসিপির এমপি
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:৫১ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ১০:৫৫ পিএম
ইনসেটে সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিন। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি বিসিক এলাকায় জামায়াতে ইসলামীর এক ইফতার অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টদের দোসর’ বলে মন্তব্য করায় এই উত্তেজনার সৃষ্টি হয়।

জামায়াতে ইসলামীর পেশাজীবী ফোরাম নারায়ণগঞ্জ পূর্ব থানার উদ্যোগে ওই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এমপি আব্দুল্লাহ্ আল আমিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব। তিনি নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার একাংশ) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টি–দলীয় সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান বিকেএমইএ সভাপতি থাকাকালে ওই কমিটির নির্বাহী সভাপতি ছিলেন মোহাম্মদ হাতেম। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর নিটওয়্যার প্রস্তুতকারকদের এই সংগঠনের সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ হাতেম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই ইফতার অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিন ও মোহাম্মদ হাতেম আমন্ত্রিত অতিথি ছিলেন। অনুষ্ঠানের শেষের দিকে সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিন এসে উপস্থিত হন এবং তিনি মঞ্চে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে দেখে ‘ফ্যাসিস্টদের দোসর’ হিসেবে অভিহিত করে সেখানে বসতে অস্বীকৃতি জানান। 

এমপির এই বক্তব্যে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ তার অনুসারী ব্যবসায়ীদের নিয়ে ইফতার অনুষ্ঠান বর্জন করেন। 

এতে সংসদ সদস্য আব্দুল্লাহ্ আমিনকে অবরুদ্ধ করেন মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা–কর্মীরা। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ রাত আটটার দিকে আব্দুল্লাহ্ আল আমিনকে উদ্ধার করে নিয়ে যায়।


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান গনমাধ্যমকে বলেন, একটি ইফতার মাহফিল অনুষ্ঠানে সংসদ সদস্যের বক্তব্য ঘিরে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ইফতার অনুষ্ঠান থেকে ওয়াক আউট করেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশ গিয়ে এমপি মহোদয়কে নিরাপত্তা দিয়ে তার কার্যালয়ে নিয়ে যান।

এফআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  বিকেএমইএ  সভাপতি  ফ্যাসিস্ট  দোসর  অবরুদ্ধ  এনসিপি  এমপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: