নারী ভাড়াটিয়াকে ধর্ষণের মামলায় বাড়িওয়ালা গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের মামলার আসামি হুমায়ুন কবীরকে (৪৩) রাজশাহী থেকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত

2026-03-03T23:12:01+00:00
2026-03-03T23:12:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারী ভাড়াটিয়াকে ধর্ষণের মামলায় বাড়িওয়ালা গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:১২ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ১১:১২ পিএম
গ্রেফতারকৃত হুমায়ুন কবীর। সংগৃহীত ছবি
দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের মামলার আসামি হুমায়ুন কবীরকে (৪৩) রাজশাহী থেকে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার।

গ্রেফতারকৃত হুমায়ুন কবীর বিরামপুর শহরের প্রফেসারপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক দুলু মিয়া জানান, বাড়িওয়ালা হুমায়ুন কবীর তার বাড়ির ৪০ বছর বয়সি এক নারী ভাড়াটিয়াকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনার পর চলতি বছরের ৭ জানুয়ারি ওই নারী বাদী হয়ে বিরামপুর থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকার পর সোমবার র‍্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়।


ওসি সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

এফআর
  বিষয়:   হিলি  দিনাজপুর  নারী  ভাড়াটিয়া  ধর্ষণ  মামলা  বাড়িওয়ালা  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: