যুক্তরাষ্ট্রে এক ঘণ্টায় ৮ বার ভূমিকম্প অনভূত হয়েছে। দেশটির অন্তত চারটি অঙ্গরাজ্যে ৮টি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
আলাস্কার থেকে হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত ছিল এই কম্পনের রেশ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ আরও জানায়, গত এক ঘণ্টায় হাওয়াইয়ের পাহালা ও নালেহু এলাকায় যথাক্রমে ২.০ ও ২.৩ মাত্রার দুটি মাঝারি গভীরতার ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে নালেহুর কম্পনটি ছিল মাটির ৫০ কিলোমিটার গভীরে।
একই সময়ে টেক্সাস অঙ্গরাজ্যের তিনটি ভিন্ন স্থানে ভূ-কম্পন রেকর্ড করা হয়েছে। পেকোস, মেন্টোন এবং ফোর্ট স্টকটন এলাকায় এই কম্পনগুলো অনুভূত হয়।
আরও পড়ুন
এর মধ্যে ফোর্ট স্টকটনের ভূমিকম্পটি ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ৪ কিলোমিটার গভীরে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি করে। যদিও এগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তালিকায় বাদ যায়নি দুর্গম আলাস্কাও। রাজ্যের বিগ লেক ও উইলো অঞ্চলে যথাক্রমে ২.২ ও ১.৬ মাত্রার দুটি কম্পন রেকর্ড করা হয়েছে। এছাড়া পুয়ের্তো রিকোর গুয়ানিকা অঞ্চলেও ১.৮ মাত্রার একটি কম্পন আঘাত হেনেছে।
যদিও রিখটার স্কেলে এই কম্পনগুলোর মাত্রা ছোট (১.৬ থেকে ২.৩-এর মধ্যে), তবে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আটটি ভূমিকম্পে আতঙ্কিত দেশটির সাধারণ মানুষ।
সময়ের আলো/এআর