দৈনিক দিনকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক রফিক মৃধা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) বিকেলে মোটরসাইকেল চালানোর সময় তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তার বাম হাত ভেঙে গেছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি রফিক মৃধার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে রফিক মৃধাকে তেজগাঁও শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামীকাল (বৃহস্পতিবার) তার হাতে অস্ত্রোপচার করা হবে।
এফআর