‘গঠনতন্ত্র মেনেই চট্টগ্রাম প্রেস ক্লাবের সমস্যার সমাধান হবে’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম প্রেস ক্লাব পরিচালনা নিয়ে সৃষ্ট জটিলতা গঠনতান্ত্রিক বিধিবিধানের মাধ্যমেই সমাধান করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন

2026-03-04T20:59:11+00:00
2026-03-04T20:59:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘গঠনতন্ত্র মেনেই চট্টগ্রাম প্রেস ক্লাবের সমস্যার সমাধান হবে’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:৫৯ পিএম 
কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম প্রেস ক্লাব পরিচালনা নিয়ে সৃষ্ট জটিলতা গঠনতান্ত্রিক বিধিবিধানের মাধ্যমেই সমাধান করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।

বুধবার (৪ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও সিইউজে নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমি জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন ক্লাব–প্রতিষ্ঠানে যাই। ক্লাব পরিচালনার একটা নিয়মকানুন আছে। নিয়মকানুন নিয়ে তর্ক হয়, বিতর্ক হয়, আবার সেটা নিয়মের মধ্যেই সমাধান করতে হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব পরিচালনায় যে ব্যত্যয়গুলি ঘটেছে, তা চিহ্নিত করে সমাধান করা হবে।


তিনি আরও জানান, খুব দ্রুতই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে পরামর্শ করে চট্টগ্রামের সাংবাদিক নেতাদের একটি প্রতিনিধিদলকে ঢাকায় ডাকা হবে। সবার কাছে গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্ভুত সমস্যার সমাধান অবশ্যই করব–ইনশাআল্লাহ।

এফআর
  বিষয়:   গঠনতন্ত্র  চট্টগ্রাম প্রেস ক্লাব  সমস্যা  সমাধান  তথ্য ও সম্প্রচারমন্ত্রী  জহির উদ্দীন স্বপন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: