ভ্যানচালককে কুপিয়ে হত্যা ঘটনায় মামলা, গ্রেফতার ৫

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর সাপাহারে জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায়

2026-03-04T21:19:02+00:00
2026-03-04T21:19:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভ্যানচালককে কুপিয়ে হত্যা ঘটনায় মামলা, গ্রেফতার ৫
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম 
প্রতীকী ছবি
নওগাঁর সাপাহারে জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৪ মার্চ) সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোয়ালা গ্রামের মতিবুর ইসলাম (৫৫), তার ছেলে আল মামুন (২০), মৃত নজর আলী মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম মণ্ডল (৭০) ও শফিকুল ইসলাম এবং মজিবর রহমানের ছেলে আবদুর রায়হান (২০)।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নিহত শহিদুল তার ব্যাটারিচালিত ভ্যান গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গোয়ালা লক্ষিতলা এলাকায় পৌঁছলে হামলাকারীরা রাস্তায় বাঁশ ফেলে তার গতিরোধ করে। এ সময় শহিদুলকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। 

পরে ভ্যানে থাকা যাত্রী ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে শহিদুল মারা যান।


জানা গেছে, জমিজমা নিয়ে শহিদুলের পরিবারের সঙ্গে প্রতিপক্ষ মতিবুর ইসলাম গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

এদিকে, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা করেছেন।

ওসি আনারুল ইসলাম বলেন, বিষয়ে জানার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলার পর এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এফআর


  বিষয়:   নওগাঁ  ভ্যানচালক  কুপিয়ে  হত্যা  ঘটনা  মামলা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: