বিয়ের পরেই চমক দিলেন বিজয়-রাশমিকা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দান্না। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছেন

2026-03-04T22:27:30+00:00
2026-03-04T22:27:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিয়ের পরেই চমক দিলেন বিজয়-রাশমিকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:২৭ পিএম 
বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দান্না। সংগৃহীত ছবি
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দান্না। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছেন এই দম্পতি। 

তবে বিয়ের আমেজ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংসের শুরুতেই এক বড় চমক দিলেন এই তারকা যুগল, যা দেখে মুগ্ধ অনুরাগীরা।

রাশমিকা মান্দানা ও বিজয় দীর্ঘদিন ধরেই ডেটিং করেছেন বলে গুঞ্জন ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে তাদের বিয়ের ঘোষণা না করা পর্যন্ত কেউ-ই তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেননি। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানে এই দম্পতি গাঁটছড়া বাঁধেন।

বুধবার (৪ মার্চ) হায়দরাবাদে রিসেপশনের আয়োজন করেছেন এ তারকা দম্পতি। এ অনুষ্ঠানে নিমন্ত্রিত দেশের একাধিক নামিদামি ব্যক্তিত্ব। খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হবে অনুষ্ঠান স্থানকে।


পেশাদারত্বের দিক থেকে রাশমিকা ও বিজয়কে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে আসন্ন সিনেমা ‘রানাবালি’-তে। বিয়ের পর এটি তাদের প্রথম ছবি, যেখানে একসঙ্গে অভিনয় করবেন তারা। 

রাহুল সাংকৃত্যন পরিচালিত এ সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া গীতা গোবিন্দম (২০১৮) এবং ‘ডিয়ার কমরেড’ (২০১৯) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

রাশমিকা মান্দান্নার সঙ্গে বিয়ের পর বিজয় তার দাতব্য ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্প ঘোষণা করেন। এ উদ্যোগের লক্ষ্য হলো— শিক্ষার্থীদের শিক্ষাকে সমর্থন করা এবং আর্থিক বোঝা ছাড়াই একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা।

বিজয় ঘোষণা করার পরপরই রাশমিকা এ উদ্যোগের প্রশংসা করেন। বিজয়ের এ ঘোষণায় গর্বিত হন অভিনেতার মা। এ ঘোষণার পরেই হাততালিতে ফেটে পরে চারদিক। শুধু আর্থিক সহায়তা নয়, বিজয় তার গ্রামের মানুষকে প্রতিশ্রুতি দেন যে তিনি এখন থেকে নিয়মিত তার গ্রামে যাবেন।

সময়ের আলো/এআর

  বিষয়:   বিজয়  রাশমিকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: