সিলেট মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ নিয়ে

2026-03-05T11:34:12+00:00
2026-03-05T11:34:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেট মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়
সিলেট সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৩৪ এএম 
মাজার প্রাঙ্গণে স্লোগান দিচ্ছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সহ অনেকে। ছবি : সংগৃহীত
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এমন কর্মকাণ্ডে নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল (রহ.) মাজার মসজিদে স্লোগান দেন তিনি।

জানা যায়, দরগা মসজিদে তারাবির নামাজ আদায়ের পর উপস্থিত কিছু নে তাকর্মীকে সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে এনসিপি নেতা সারজিস আলম স্লোগান দেন। এ সময় এনসিপি নেতারা ও সাধারণ মুসল্লিরাও সেখানে অবস্থান করছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চলছে নানা সমালোচনা।


স্লোগানে সারজিস আলম বলেন, ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ, নারায়ে তাকবীর-আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, আজাদি না গোলামি, আজাদি-আজাদি, দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ, আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম, জনতা না একতা, জনতা-জনতা, দিয়েছিতো রক্ত আরও দেব রক্ত, সিলেট-সিলেট।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। মাজার জিয়ারতের নামে এনসিপির নেতারা যে আচরণ করলেন, তা সুফি দরগার আদবের খেলাফ। তাদের এ আচরণে সিলেটবাসী ক্ষুব্ধ।

সময়ের আলো/জোই


  বিষয়:   শাহজালাল (রহ.) মাজার  সারজিস  স্লোগান  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: