ভালোবাসার টানে ফিলিপাইনের তরুণী ফেনীতে এসে বিয়ে

ফেনী সংবাদদাতা

সারাদেশ

ভালোবাসার টানে সুদূর ফিলিপাইন থেকে বাংলাদেশে ছুটে এসে ফেনীর যুবক সুজন পালের (৩৪) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেনি (৩২)।বুধবার (৪

2026-03-05T10:40:39+00:00
2026-03-05T14:18:23+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভালোবাসার টানে ফিলিপাইনের তরুণী ফেনীতে এসে বিয়ে
ফেনী সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৪০ এএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ২:১৮ পিএম
সংগৃহীত ছবি
ভালোবাসার টানে সুদূর ফিলিপাইন থেকে বাংলাদেশে ছুটে এসে ফেনীর যুবক সুজন পালের (৩৪) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেনি (৩২)।

বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী জেনি ও সুজন পালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নবদম্পতি ও পারিবারিক সূত্রে জানা গেছে, বর সুজন নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের হিরলাল পালের ছেলে। কাজের সূত্রে তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে থাকতেন। সেখানেই ২০১৮ সালে ফিলিপাইনের তরুণী জেনির সঙ্গে তার প্রথম পরিচয় হয়। প্রাথমিক পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে তা গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘ ৮ বছরের সেই অটুট সম্পর্কের পর তারা দুজনেই স্থায়ীভাবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। সেই লক্ষেই বিয়ের জন্য জেনি বাংলাদেশে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বুধবার রাতে ফেনী কালি মন্দিরে জাঁকজমকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়।


জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতা পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশে আসার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় সম্পর্কের পর আমি এখানে বিয়ের জন্য এসেছি। বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার মানুষ, পরিবেশ এবং আতিথেয়তা সবকিছুই আমার কাছে অত্যন্ত সুখকর মনে হচ্ছে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর সুজন পাল বলেন, দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর আমরা আজ এক হলাম। আমি অত্যন্ত আনন্দিত। আমরা সবসময়ই একে অপরের পাশে থাকতে চেয়েছি। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চাই।

বিয়ে পরিচালনাকারী পুরোহিত নিমাই চন্দ্র চক্রবর্তী জানান, তারা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং উভয় পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   ফিলিপাইন  তরুণী  ফেনী  বিয়ে 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: