খুলনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা আড়ংঘাটা খইয়াতলা-মাক্ষিনগর এলাকা থেকে রাইখান ওরফে রাইহান (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর)

2026-11-15T00:00:25+00:00
2026-11-15T00:00:25+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম 
প্রতীকী ছবি
খুলনা আড়ংঘাটা খইয়াতলা-মাক্ষিনগর এলাকা থেকে রাইখান ওরফে রাইহান (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এলাকার রেললাইনের নিকটবর্তী একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই এলাকার একটি গাছের সাথে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে দ্রুত আড়ংঘাটা থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন জানান, ঘটনার সময় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব না হওয়ায় ঘটনাস্থলে সিআইডির একটি বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়। পরবর্তীতে তার পকেট তল্লাশি করে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

পরিচয়পত্র অনুযায়ী নিহতের নাম রাইহান। তিনি খুলনার বৈকালি এলাকা নিবাসী ছিলেন বলে জানা যায়।

প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে পুলিশ ধারণা করছে, পারিবারিক কোনো কলহ বা কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   খুলনা  আড়ংঘাটা  খইয়াতলা  মাক্ষিনগর  সময়ের আলো  মরদেহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: