এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজশাহীর তরুণ প্রযুক্তি উদ্যোক্তা মো. নাহিদ আলম। ‘বেস্ট

2026-11-14T22:39:04+00:00
2026-11-14T22:39:04+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ পিএম 
উদ্যোক্তা মো. নাহিদ আলম। ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজশাহীর তরুণ প্রযুক্তি উদ্যোক্তা মো. নাহিদ আলম। ‘বেস্ট রাইজিং স্টার এআই ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬’ বিভাগে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে অভিনেত্রী সাবিলা নূরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

নাহিদ আলমের প্রতিষ্ঠিত উদ্যোগ ‘LexGlobal BD’ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সাধারণ মানুষের জন্য আইনি তথ্য ও সেবা সহজলভ্য করতে কাজ করছে। প্রযুক্তিনির্ভর আইনি সেবার বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পেয়ে নাহিদ আলম বলেন, জাতীয় স্বীকৃতি কাজের দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। সাধারণ মানুষের কাছে প্রযুক্তিনির্ভর আইনি সেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন থেকেই তার এ পথচলা। এই অর্জন ভবিষ্যতে জনকল্যাণমূলক নতুন উদ্ভাবনে অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, গত অক্টোবরে এ বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন নাহিদ আলম। এবার চূড়ান্ত বিজয়ী হিসেবে সম্মাননা অর্জন করলেন তিনি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নাহিদ আলম  এআই উদ্ভাবক  বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড  রাজশাহী  LexGlobal BD  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: