জামিনে বেরিয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সকালে আটকের পর সন্ধ্যায় জামিনে পেলেন চট্টগ্রামের আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন। জামিন পেয়ে তিনি বলেন,

2026-11-14T22:07:40+00:00
2026-11-14T22:07:40+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
জামিনে বেরিয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:০৭ পিএম 
‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন। ছবি : সময়ের আলো
সকালে আটকের পর সন্ধ্যায় জামিনে পেলেন চট্টগ্রামের আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন। জামিন পেয়ে তিনি বলেন, মহান আল্লাহর দরবারে জনাব তারেক রহমানের জন্য দোয়া করছি। তিনি যেন সুষ্ঠুভাবে দেশ চালাতে পারেন।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) সকালে কর্ণফুলী উপজেলার মইজ্জার টেক এলাকার বাসা ঘেরাও করেন কিছু স্থানীয় যুবক। পরে খবর পেয়ে কামাল উদ্দিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ঘেরাওকারী যুবকরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাথে জড়িত বলে জানা গেছে। 

কর্ণফুলী থানার ওসি নূর আহমদ বলেন, ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে নিজের পরিচয় দিতেন অ্যাডভোকেট কামাল উদ্দিন। শনিবার সকালে মইজ্জারটেক এলাকাল বাসায় চড়াও হন কিছু যুবক। তারা কামাল উদ্দিনের বাসা ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে থানায় কোন মামলা নেই। শনিবার তাকে ৮৮ ধারায় আদালতে হাজির করা হয়েছে। 

আদালত থেকে জামিনে বের হয়ে শনিবার সন্ধ্যায় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, কিছু আওয়ামী সন্ত্রাসী মব করার চেষ্টা করেছিল। তারা মাস্ক পরা ছিল। তাদের চিনি না। প্রশাসন আমাকে উদ্ধার করে নিয়ে আসছে। আমার বিরুদ্ধে মামলা না থাকায় জিডি মূলে আদালতে চালান দিয়েছে। আমার কার্যক্রম অব্যাহত রাখব। আমি সরকার বাহাদুরের প্রতি কৃতজ্ঞ প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

এরপর দুই হাত তুলে বলেন, আমি মহান আল্লাহর দরবারে জনাব তারেক রহমানের জন্য দোয়া করি। উনি যেন সুষ্ঠুভাবে দেশ চালাতে পারে। 

সাবেক এই আওয়ামী লীগ নেতা এক সময় চট্টগ্রাম আদালতে পাবলিক প্রসিকিউটর ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দলটির পলাতক নেতাদের সমালোচনা করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচয় দিতে থাকেন। তার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। বিদেশে অবস্থানরত নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ করতেন। এসব নিয়ে তৈরি করা ভিডিও নিয়মিত ফেসবুকে পোস্ট করতেন। 

এরমধ্যে গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন তিনি। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এই প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেন। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বান জানান। এরপর বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন পদে মনোনয়ন দেওয়ার কথা ফেসবুকে প্রকাশ করেন।

তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। চট্টগ্রাম জেলা আদালতে আইন পেশায় যুক্ত আছেন। এক সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

সময়ের আলো/আতা
  বিষয়:   জামিন  প্রধানমন্ত্রী  দোয়া  নন-পলাতক আওয়ামী লীগ  সভাপতি  সময়ের আলো  আওয়ামী লীগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: