হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে একসঙ্গে খেলা দেখছেন গ্রামবাসী

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ ঘিরে উৎসবে মেতেছেন হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামের মানুষ। শনিবার বিকেল থেকেই বাংলাদেশ

2026-11-14T22:06:25+00:00
2026-11-14T22:06:25+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে একসঙ্গে খেলা দেখছেন গ্রামবাসী
হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম 
হামজার বাড়িটি পরিণত হয়েছে এক মিনি স্টেডিয়ামে। ছবি : সংগৃহীত
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ ঘিরে উৎসবে মেতেছেন হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামের মানুষ। শনিবার বিকেল থেকেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে জড়ো হন শত শত মানুষ। বাড়ির উঠানে বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগ করছেন তারা। সব মিলিয়ে হামজার বাড়িটি পরিণত হয়েছে এক মিনি স্টেডিয়ামে।

হামজা চৌধুরীর পৈতৃক বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরীর সন্তান হামজা। দেশের জার্সিতে তার প্রতিটি ম্যাচ ঘিরেই গ্রামটিতে তৈরি হয় উৎসবের আমেজ।

হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, খেলা দেখার জন্য তিনি টিকিট পেয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মাঠে যেতে পারেননি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের মানুষও একসঙ্গে খেলা দেখছেন।

মাঠে হামজার প্রতিটি বলের স্পর্শ, আক্রমণ কিংবা ভালো কোনো মুহূর্তে দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ছে উচ্ছ্বাস। বাড়ির উঠানে বসে খেলা দেখলেও তাদের উল্লাসে মনে হচ্ছে যেন স্টেডিয়ামেই রয়েছেন সবাই।


গ্রামের বাসিন্দা আবদুল করিম বলেন, ‘হামজা আমাদের গ্রামের গর্ব। দেশের হয়ে সে খেলছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। হামজার বাড়িতেই এখন সবাই মিলে তার খেলা দেখছি।’

আরেক বাসিন্দা সফিক মিয়া বলেন, ‘মনে হচ্ছে, আমরা সবাই যেন স্টেডিয়ামেই বসে আছি।’

গ্রামের তরুণ জসিম চৌধুরী বলেন, ‘হামজার জন্য গ্রামের সবাই গর্বিত। আমরা চাই, আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতুক।’

ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ভালো খেলবে এবং জয় নিয়ে মাঠ ছাড়বে—এমন প্রত্যাশা স্নানঘাটের বাসিন্দাদের।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হামজা  মিনি স্টেডিয়াম  উঠান  গ্রামবাসী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: