পোস্টে লেগে ফিরল পাকিস্তানের শট, অল্পের জন্য রক্ষা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের বিপক্ষে গোলের খুব কাছাকাছি গিয়েও সফল হলো না পাকিস্তান। ম্যাচের ৩০ মিনিটে আব্দুস সামাদের নেওয়া জোরালো শটটি গোলপোস্টে লেগে

2026-11-14T21:22:25+00:00
2026-11-14T21:22:25+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
খেলা
পোস্টে লেগে ফিরল পাকিস্তানের শট, অল্পের জন্য রক্ষা বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের বিপক্ষে গোলের খুব কাছাকাছি গিয়েও সফল হলো না পাকিস্তান। ম্যাচের ৩০ মিনিটে আব্দুস সামাদের নেওয়া জোরালো শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে। এতে অল্পের জন্য গোল হজমের হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে ৩০ মিনিটের পর আক্রমণের গতি বাড়ায় পাকিস্তান। এ সময় তারিক কাজী মার্কিংয়ে ভুল করলে ফাঁকা জায়গায় বল পেয়ে যান আব্দুস সামাদ। সুযোগ কাজে লাগিয়ে শট নিলেও বলটি পোস্টে লেগে ফিরে আসে।


এর আগে ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল পাকিস্তান। প্রথম দুই মিনিটেই দুটি ভালো আক্রমণ করে তারা। এর একটিতে শমিত সোমের ভুল পাস থেকে পাওয়া বলে লক্ষ্যে শট নিলেও দারুণ সেভে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবন।

অন্যদিকে ৭ মিনিটে কাজেম শাহর শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক। প্রথমার্ধের ৩০ মিনিট পেরিয়ে গেলেও দুই দলের কেউ গোলের দেখা পায়নি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পোস্ট  পাকিস্তানের শট  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: