হেনরির আগুনে পুড়ল ভারত

ক্রীড়া ডেস্ক

খেলা

মাউন্ট মঙ্গানুইয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন উইল ইয়ং। এরপর বল হাতে তাণ্ডব চালালেন ম্যাট হেনরি। দুইয়ে মিলে ভারতের বিপক্ষে ওয়ানডে

2026-11-13T23:41:44+00:00
2026-11-13T23:41:44+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
খেলা
হেনরির আগুনে পুড়ল ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
মাউন্ট মঙ্গানুইয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন উইল ইয়ং। এরপর বল হাতে তাণ্ডব চালালেন ম্যাট হেনরি। দুইয়ে মিলে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ২৪৪ রানের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় ভারত। ওয়ানডেতে এটি তাদের অন্যতম বড় পরাজয়।

গতকাল ম্যাচে টসের পর আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন উইল ইয়ং। ১০৮ বলে ১২৫ রানের ইনিংস খেলেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ওপেনিংয়ে টিম সাইফার্টের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন ইয়ং। সাইফার্ট করেন ৫৮ রান। ২০১৫ সালের পর নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে প্রথম ১০ ওভারের মধ্যে অর্ধশতকের দেখা পান তিনি।

মাঝের ওভারগুলোতে ভারতীয় বোলাররা কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেলেও ইয়ংয়ের ব্যাটিং থামাতে পারেননি। ফিন অ্যালেনের সঙ্গে চতুর্থ উইকেটে ৯০ রানের জুটি গড়েন তিনি। অ্যালেন করেন ৫৬ রান। শেষ দিকে ইয়ংয়ের সঙ্গে মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনাররা রান বাড়ানোর চেষ্টা করেন। ভারতের হয়ে অক্ষর প্যাটেল দুটি উইকেট নেন। এ ছাড়া গুরনুর ব্রার ও আর্শদীপ সিং পান গুরুত্বপূর্ণ সাফল্য।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হেনরির তোপে পড়ে ভারত। ইনিংসের প্রথম ওভারেই তিন ভারতীয় ব্যাটারকে সাজঘরে ফেরান নিউজিল্যান্ডের এই পেসার। প্রথম বলেই রোহিত শর্মাকে সিøপে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। পরের ওভারে বিরাট কোহলিকে বোল্ড করেন। একই ওভারে শ্রেয়াস আইয়ারকেও ফিরিয়ে দেন হেনরি। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের বিব্রতকর রেকর্ড গড়েন আইয়ার।

হেনরির দুর্দান্ত বোলিংয়ে ১৭ বল পর্যন্ত রানই তুলতে পারেনি ভারত। অন্য প্রান্তে কাইল জেমিসনও কম যাননি। তার অতিরিক্ত বাউন্স ও সুইং সামলাতে হিমশিম খেয়েছেন ভারতীয় ব্যাটাররা। রুতুরাজ গায়কোয়াড়কে ফিরিয়ে ভারতকে আরও চাপে ফেলেন জেমিসন।


এরপর ম্যাট ফিশারও যোগ দেন উইকেট উৎসবে। ৩১ রান খরচায় তিন উইকেট নেন তিনি। আর হেনরি ২৭ রান দিয়ে তুলে নেন ছয় উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ছয় উইকেট পাওয়ার কীর্তি গড়েন এই পেসার। শেষ পর্যন্ত ২৮.১ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষান।

চোটের কারণে সিরিজের আগের ম্যাচগুলোতে পুরোপুরি খেলতে পারেননি হেনরি। পায়ে চোটের পাশাপাশি কনকাশনের শঙ্কায়ও ছিলেন তিনি। তবে চতুর্থ ওয়ানডেতে ফিরেই নিজের সামর্থ্যরে প্রমাণ দিলেন। তার দুর্দান্ত বোলিংয়ে বড় জয় তুলে নিয়ে সিরিজে টিকে রইল নিউজিল্যান্ড। এখন রোববার শেষ ম্যাচে জয় পেলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ থাকবে কিউইদের। তবে সেই ম্যাচে হেনরি ও জেমিসনকে পাবে না নিউজিল্যান্ড।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   হেনরি  আগুন  পুড়ল  ভারত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: