অভিষেকেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলেন বিয়ার্ডম্যান

ক্রীড়া ডেস্ক

খেলা

অভিষেকেই বল হাতে ঝড় তুললেন মাহলি বিয়ার্ডম্যান। পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৪ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার

2026-11-13T23:35:07+00:00
2026-11-13T23:35:07+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
খেলা
অভিষেকেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলেন বিয়ার্ডম্যান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ পিএম 
৬ উইকেট নেওয়ার পর দর্শকদের ম্যাচের বলটা দেখাচ্ছেন বিয়ার্ডম্যান। ছবি : সংগৃহীত
অভিষেকেই বল হাতে ঝড় তুললেন মাহলি বিয়ার্ডম্যান। পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৪ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন ২১ বছর বয়সি এই পেসার। তার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। পরে ৭ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

নিজের আন্তর্জাতিক অভিষেকেই অধিনায়ক হ্যারি ব্রুক ও অভিজ্ঞ জো রুটকে ফিরিয়ে শুরু করেন বিয়ার্ডম্যান। এরপর ইংল্যান্ডের মিডল অর্ডারেও ধস নামান তিনি। শেষ পর্যন্ত জোফরা আর্চারকে আউট করে ৭.৪ ওভারে ২৪ রান দিয়ে ৬ উইকেট পূর্ণ করেন এই পেসার। তার এমন পারফরম্যান্সে পার্থ স্টেডিয়ামের ২৭ হাজারের বেশি দর্শক মেতে ওঠেন উচ্ছ্বাসে।

ম্যাচ শেষে বিয়ার্ডম্যান বলেন, এমন পারফরম্যান্স এখনও তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ম্যাচের ঘটনাগুলো ফিরে দেখতে চান তিনি। ছোটবেলা থেকেই দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও অস্ট্রেলিয়ার মিচেল জনসনকে আদর্শ মানেন বিয়ার্ডম্যান। তার বেড়ে ওঠায় বড় ভূমিকা রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডেনিস লিলিও। মাত্র ১৪ বছর বয়সে লিলির সান্নিধ্যে আসেন তিনি।

অভিষেকের আগে অস্ট্রেলিয়ার অনূর্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বিয়ার্ডম্যান। আপাতত আবার মাঠে ফিরতে পেরেই সন্তুষ্ট এই তরুণ পেসার।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   অভিষেক  ইংল্যান্ড  বিয়ার্ডম্যান 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: