বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না প্রোটিয়ারা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশকে নিয়ে সতর্ক প্রোটিয়ারা। ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে নামার আগে প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার বার্তা দিয়েছেন

2026-11-13T00:16:03+00:00
2026-11-13T00:16:03+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
খেলা
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না প্রোটিয়ারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:১৬ এএম 
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না প্রোটিয়ারা । ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশকে নিয়ে সতর্ক প্রোটিয়ারা। ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে নামার আগে প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার বার্তা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করাম। তার মতে, পেস ও বাউন্স সামলানোর ক্ষেত্রে আগের চেয়ে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। সঙ্গে শক্তিশালী পেস আক্রমণ যোগ হওয়ায় দলটি এখন আরও পরিণত।

১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মার্করাম বলেন, ‘তারা এখন প্রমাণ করছে যে তাদের এমন ব্যাটার আছে, যারা পেস ও বাউন্স সামলাতে পারে।’ বাংলাদেশের পেস আক্রমণেরও প্রশংসা করেছেন এই প্রোটিয়া ব্যাটার। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পারফরম্যান্সকে দলটির উন্নতির প্রমাণ হিসেবে দেখছেন তিনি। 

প্রতিপক্ষের সামর্থ্য বিবেচনায় নিজেদের শতভাগের বেশি প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চান মার্করাম, ‘আমাদের ২০০ শতাংশ প্রস্তুত থাকতে হবে। আমরা জানি, বেশ কঠিন একটি সিরিজ অপেক্ষা করছে।’ বাংলাদেশকে নিয়ে আরও এক ধাপ এগিয়ে সতর্কবার্তা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তার মতে, বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত খেলা দলগুলোর মধ্যে এবারের দলটিই হতে পারে সবচেয়ে শক্তিশালী।

‘আমার মনে হয়, বাংলাদেশের বিপক্ষে আমাদের খেলা দলগুলোর মধ্যে এটিই সবচেয়ে কঠিন দল হতে যাচ্ছে,’ বলেন হারমার।

বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের পাশাপাশি ব্যাটিং শক্তিরও প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে দ্রুতগতির বল করতে সক্ষম কয়েকজন বোলার থাকায় প্রতিপক্ষকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা।

হারমার বলেন, ‘তাদের এমন কিছু বোলার আছে, যারা বেশ গতিতে বল করতে পারে।’ একই সুর দক্ষিণ আফ্রিকার আরেক স্পিনার কেশব মহারাজের কণ্ঠেও। তার চোখে, ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে আগের চেয়ে ভালো ভারসাম্য খুঁজে পেয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ স্পিনারদের পাশাপাশি উঠে আসছেন প্রতিভাবান তরুণ পেসাররাও। ‘তাদের বেশ কয়েকজন ভালো পেসার আছে। কিছু তরুণ বোলারও উঠে আসছে। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তারা এমন দল নয় যে, আমরা তাদের হালকাভাবে নিতে পারি।’


ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জিততে চাইবে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশের উন্নত পেস আক্রমণ ও ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রোটিয়া শিবিরের সতর্ক অবস্থানই বলে দিচ্ছে, সফরকারীদের জন্য সহজ কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে না।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   বাংলাদেশ  হালকা  নিচ্ছে না  প্রোটিয়া  দক্ষিণ আফ্রিকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: