এশিয়া কাপে স্বপ্নভঙ্গ টাইগার যুবাদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে ওমানে পা রেখেছিল বাংলাদেশ। তবে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না জুনিয়র টাইগারদের।

2026-11-13T07:35:22+00:00
2026-11-13T07:35:22+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
খেলা
এশিয়া কাপে স্বপ্নভঙ্গ টাইগার যুবাদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ এএম 
ছবি : সংগৃহীত
বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে ওমানে পা রেখেছিল বাংলাদেশ। তবে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না জুনিয়র টাইগারদের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। দুই ওপেনার হামীম খান ও উসমান খান দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হামীমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। তবে সেটিই ছিল ম্যাচে বাংলাদেশের বোলারদের একমাত্র সাফল্য।

এরপর আর কোনো উইকেট নিতে পারেনি জুনিয়র টাইগাররা। উসমানও অর্ধশতক পূর্ণ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফলে মাত্র এক উইকেট হারিয়েই সহজ জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। জারিফ সিয়াম ও কাউসার আহমেদরা ব্যাট হাতে ব্যর্থ হন। ব্যতিক্রম ছিলেন কেবল আল মুহি। এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিলেও অন্য প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ায় বড় সংগ্রহ গড়ার সুযোগ পায়নি বাংলাদেশ।


আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিম এবং অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও এদিন নিজেদের মেলে ধরতে পারেননি। একপর্যায়ে ১০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে লড়াই করার মতো পুঁজিও গড়তে পারেনি জুনিয়র টাইগাররা।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   এশিয়া কাপ  টাইগার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: