ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধের উল্লাস জাপানের

ক্রীড়া ডেস্ক

খেলা

শুরুতেই দুই গোলের ধাক্কা, বিরতির আগে এক গোল শোধ। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেও শেষ রক্ষা হলো না ব্রাজিলের। ম্যাচের ৯০ মিনিটে

2026-11-14T20:46:02+00:00
2026-11-14T20:46:02+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
খেলা
ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধের উল্লাস জাপানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
শুরুতেই দুই গোলের ধাক্কা, বিরতির আগে এক গোল শোধ। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেও শেষ রক্ষা হলো না ব্রাজিলের। ম্যাচের ৯০ মিনিটে তাতসুহিরো সাকামোতোর গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে জাপান। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি জিতে আগের হারের প্রতিশোধও নিল ব্লু সামুরাইরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। ১৫ মিনিটে তাকেফুসা কুবোর গোলে এগিয়ে যায় তারা। চার মিনিট পর কেইতো নাকামুরার গোলে ব্যবধান দ্বিগুণ করে জাপান।

দুই গোল হজমের পর আক্রমণে মনোযোগ বাড়ায় ব্রাজিল। ৩৩ মিনিটে ব্রুনো গিমারায়েসের পাস থেকে গোল করে ব্যবধান কমান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৭৫ মিনিটে আবারও ব্রুনো গিমারায়েসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। তাতে ২-২ গোলে জমে ওঠে লড়াই।


ম্যাচের শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালায়। তবে ৯০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা তাতসুহিরো সাকামোতো জাপানের হয়ে তৃতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাজিল। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিলের বিপক্ষে সাম্প্রতিক হারের জবাব দিল জাপান। গত জুনে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির দল। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ব্রাজিল  প্রতিশোধ  উল্লাস  জাপান 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: