রুমায় চাষের ট্র্যাক্টর উল্টে চালক নিহত

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের রুমা উপজেলায় চাষের ট্র্যাক্টর উল্টে মোহাম্মদ মানিক (৪৩) নামে চালক নিহত হয়েছেন।শনিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে গ্যালেঙ্গা ইউনিয়নের পাগলা

2026-11-14T20:58:19+00:00
2026-11-14T20:58:19+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
রুমায় চাষের ট্র্যাক্টর উল্টে চালক নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম 
থানচি থানা। ছবি : সংগৃহীত
বান্দরবানের রুমা উপজেলায় চাষের ট্র্যাক্টর উল্টে মোহাম্মদ মানিক (৪৩) নামে চালক নিহত হয়েছেন। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে গ্যালেঙ্গা ইউনিয়নের পাগলা ঝিরিপাড়া এলাকায় সাঙ্গু নদীর তীরবর্তী ফসলি জমিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মানিক লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার হেতিমপুর এলাকার এলাহী বক্স ব্যাপারী বাড়ির মো. আবু তাহেরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মদ জানান, মানিক দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন ধানের জমিতে ইঞ্জিনচালিত ট্র্যাক্টর দিয়ে ভাড়ায় জমি চাষের কাজ করতেন। শনিবারও তিনি গ্যালেঙ্গা ইউনিয়নের সাঙ্গু নদীর তীরবর্তী শীতকালীন ফসলি জমিতে চাষের কাজ করতে যান। দুপুরের দিকে জমি চাষ করার সময় ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের পাগলা ঝিরির খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বলিপাড়া বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে থানচি থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাকে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, চাষের কাজ করার সময় ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মানিক। পরে তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, গ্যালেঙ্গা ইউনিয়ন রুমা উপজেলার অধীন হওয়ায় বিষয়টি রুমা থানাকে জানানো হয়েছে। রুমা থানা-পুলিশের দল পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের দাবি ও অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। বর্তমানে মরদেহটি থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   রুমা  চাষ  ট্র্যাক্টর  চালক  নিহত  বান্দরবান  রুমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: