বাবাসহ দুই জমজ সন্তানের মরদেহ উদ্ধার, শাশুড়িকে দায়ী করে চিরকুট

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে বাবা ও দুই শিশু সন্তানসহ ৩টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী, শাশুড়ী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের

2026-11-14T19:37:27+00:00
2026-11-14T19:40:33+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাবাসহ দুই জমজ সন্তানের মরদেহ উদ্ধার, শাশুড়িকে দায়ী করে চিরকুট
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ৭:৪০ পিএম
বাঁশখালী থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে বাবা ও দুই শিশু সন্তানসহ ৩টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী, শাশুড়ী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত জাহেদুল ইসলাম (৪৮) বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাসিন্দা। তিনি বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহেদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সাত মাস বয়সী দুই জমজ কন্যাশিশুর মরদেহ পড়ে ছিল আরেকটি কক্ষে। বাবার মরদেহের পাশেই পাওয়া গেছে একটি চিরকুট। যেখানে তাদের তিনজনের মৃত্যুর জন্য শাশুড়িকে দায়ী করেছেন জাহেদুল।


পাশের কক্ষ থেকে তার সাতমাস বয়সী দুই কন্যাশিশু জারিন জান্নাত ও জাসিয়া জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

২ বছর পূর্বে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি জাহেদুল ইসলামের সাথে পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের মেয়ে আফিয়া সুলতানার বিয়ে হয়। তাদের সংসারে সাত মাস বয়সী জমজ দুই কন্যাসন্তান রয়েছে। জাহেদুল ইসলামের এটি দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে।

জাহেদুলের স্ত্রী আফিয়া সুলতানা জানান, শুক্রবার একটি মানত পালন করতে সন্তানদের বাড়িতে রেখে তিনি নাপোড়ার ভিলেজারপাড়া এলাকার মসজিদে যান। পরে ঘটনার খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন। তার ভাষ্য অনুযায়ী, দুই শিশুর মুখে ফেনা ছিল এবং তার স্বামীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, দুই জমজ শিশুসহ তাদের বাবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

ওসি আরও জানায়, শিশুদের মরদেহের পাশে জাহেদের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে লেখা ছিল ‘আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী’। শাশুড়ীর কাছ থেকে ২ লাখ ৬০ হাজার টাকা পাব।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহেদ আত্মহত্যার আগে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে শুক্রবার রাতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। যে কক্ষে জাহেদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেটির দরজা ভেতর থেকে হুক লাগানো ছিল। দরজার পাশের বেড়া কেটে হুক খুলে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় ঘরের চালার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জাহেদকে এবং একই কক্ষের খাটের পাশে মাটিতে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বাবা-দুই জমজ সন্তান  মরদেহ উদ্ধার  শাশুড়ি  চিরকুট  চট্টগ্রাম  বাঁশখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: