৩১ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের প্রত্নসম্পদ উদ্ধার

দিনাজপুর, সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তিনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে

2026-11-14T17:40:24+00:00
2026-11-14T17:40:24+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
৩১ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের প্রত্নসম্পদ উদ্ধার
দিনাজপুর, সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম 
৩১ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের প্রত্নসম্পদ উদ্ধার
দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তিনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে কষ্টিপাথরের মূর্তি ও দুটি মূর্তির খণ্ডাংশ। বিজিবি জানায়, এসব কষ্টিপাথরের মূল্য ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তিনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়।

উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের দুর্গামূর্তির একটি খণ্ডাংশ।

বিজিবি আরও জানায়, প্রত্নতত্ত্ব অধিদফতরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার করা নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কষ্টিপাথর  প্রত্নসম্পদ  উদ্ধার  দিনাজপুর  বোচাগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: