ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের বিদায়

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

ভালোবাসার এমন বিদায় খুব কমই দেখা যায়। বাগেরহাটের মোরেলগঞ্জে ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর

2026-11-14T22:19:03+00:00
2026-11-14T22:19:03+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের বিদায়
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পিএম 
ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের বিদায়। ছবি : সময়ের আলো
ভালোবাসার এমন বিদায় খুব কমই দেখা যায়। বাগেরহাটের মোরেলগঞ্জে ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ফুল ছিটিয়ে বাড়ি পৌঁছে দিলেন তার শিক্ষার্থী ও সহকর্মীরা।

দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন শেষে শনিবার (১৪ নভেম্বর) মোরেলগঞ্জ শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে হারুন অর রশিদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষক হারুন অর রশিদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। প্রাথমিক শিক্ষার উন্নয়নে তার অবদান ও শিক্ষক সংগঠনে তার ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তার অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।

সংবর্ধনা শেষে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় এই শিক্ষককে বাড়ি পৌছে দেন শিক্ষার্থীরা। 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রাসেল মোল্লা, সারমিন খাতুন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হোসনে আরা হাসি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   শিক্ষক  বিদায়  ঘোড়ার গাড়ি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: