শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত, রামেকে ভর্তি

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাগমারায় শিয়ালের আক্রমণে রোহান (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শিয়ালের কামড়ে শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত

2026-11-14T22:31:29+00:00
2026-11-14T22:31:58+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত, রামেকে ভর্তি
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ১০:৩১ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজশাহীর বাগমারায় শিয়ালের আক্রমণে রোহান (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শিয়ালের কামড়ে শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভোর রাতে উপজেলার মাড়িয়া ইউনিয়নের তক্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, শিশু রোহানের বাবা-মা দুজনেই ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। এ কারণে সে তক্তপাড়া গ্রামে তার নানা রেফাজ উদ্দিনের বাড়িতে বসবাস করে। তার নানা পেশায় একজন ভ্যানচালক।

শিশুটির খালা রেসমা জানান, শনিবার ভোররাতে ধান সিদ্ধ করার জন্য তিনি ঘুম থেকে ওঠেন। এ সময় রোহানও ঘুম থেকে উঠে বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ একটি হিংস্র শিয়াল তার ওপর আক্রমণ করে। শিয়ালটি শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে গুরুতর আহত করে।

শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা এগিয়ে আসেন। পরে বাঁশ দিয়ে শিয়ালটিকে আঘাত করলে সেটি পালিয়ে যায়। এরপর আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ ঘটনায় তক্তপাড়া গ্রামে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   শিয়ালের কামড়  শিশু  গুরুতর আহত  রামেকে ভর্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: