শাহরুখের জীবনের অবাক করা তথ্য ফাঁস করলেন গোবিন্দ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

রাতারাতি বিশ্বজোড়া খ্যাতি লাভ করেননি বলিউড বাদশাহ শাহরুখ খান। তার আকাশচুম্বী সাফল্যের পেছনে রয়েছে হাড়ভাঙা খাটুনি আর অবিশ্বাস্য ইচ্ছাশক্তি। সম্প্রতি

2026-03-05T14:24:55+00:00
2026-03-05T14:24:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
শাহরুখের জীবনের অবাক করা তথ্য ফাঁস করলেন গোবিন্দ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:২৪ পিএম 
গোবিন্দ নামদেব ও শাহরুখ খান। সংগৃহীত ছবি
রাতারাতি বিশ্বজোড়া খ্যাতি লাভ করেননি বলিউড বাদশাহ শাহরুখ খান। তার আকাশচুম্বী সাফল্যের পেছনে রয়েছে হাড়ভাঙা খাটুনি আর অবিশ্বাস্য ইচ্ছাশক্তি। সম্প্রতি জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নামদেব কিং খানের কর্মব্যস্ততা ও শারীরিক অবস্থা নিয়ে এক বিস্ময়কর তথ্য ফাঁস করেছেন। তার দাবি, দীর্ঘদিনের শারীরিক জটিলতা জয় করেই দৈনিক ২০ ঘণ্টা কাজ করেন শাহরুখ।

গোবিন্দ নামদেবের মতে, শাহরুখের শরীরে একাধিক পুরোনো সমস্যা রয়েছে, বিশেষ করে তার মেরুদণ্ডের হাড়ের জটিলতা বেশ গুরুতর। তবে শারীরিক কষ্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি প্রতিদিন মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা ঘুমান। নিয়মিত শরীরচর্চা, সংলাপ মুখস্থ করা এবং দেশ-বিদেশের নানা অনুষ্ঠানে অংশ নিয়েও তাকে বিন্দুমাত্র ক্লান্ত হতে দেখা যায় না।


খানের সাথে ‘ফির ভি দিল হ্যায়’ হিন্দুস্তানি সিনেমায় একসাথে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে গোবিন্দ বলেন, তখনি বুঝেছিলাম, ২৪ ঘণ্টা কাজ করার মানসিকতা কেবল শাহরুখেরই আছে। তিনি নিজের শরীরের চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেন।

শাহরুখ খান নিজেও আগে এক সাক্ষাৎকারে তার এই কঠোর জীবনযাপনের কথা স্বীকার করেছিলেন। তিনি জানান, সাধারণত ভোর ৫টায় ঘুমোতে যান এবং শুটিং থাকলে মাত্র ৪-৫ ঘণ্টা ঘুমিয়েই সেটে হাজির হন। কাজ শেষে শরীরচর্চা সেরে তবেই বিশ্রাম নেন তিনি।



/ইউএমএইচ


  বিষয়:   শাহরুখ  গোবিন্দ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: