গুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয় এখন পাবলিক টয়লেট

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে মহানগরে গুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা করেছেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। ওই স্থানে একটি ব্যানারও ঝুলিয়ে

2026-03-05T17:30:34+00:00
2026-03-05T17:30:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয় এখন পাবলিক টয়লেট
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীতে মহানগরে গুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। ওই স্থানে একটি ব্যানারও ঝুলিয়ে দেওয়া হয়।  

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ এই ব্যানার ঝুলিয়ে দেন। এতে নেতৃত্ব দেন জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু।

ব্যানারে লেখা আছে, ‘মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে। আমরা তা হতে দেব না। কয়েকদিন আগে এখানে আওয়ামী লীগের লোকজন শুভ উদ্বোধনের ব্যানার ঝুলিয়ে যায়। আমরা বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই।


গত শুক্রবার রাতে কে বা কারা এখানে ব্যানার ঝুলিয়ে যায়। ব্যানারে লেখা ছিল ‘বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হলো’। এরপর শনিবার দুপুরে ব্যানারটি খুলে পুড়িয়ে দেন বিএনপির নেতারা।  

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লে মহানগর আওয়ামী লীগের এই দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের পর উত্তেজিত ছাত্রজনতা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও ধ্বংস করে দেয়। এরপর থেকে স্থানটি ফাঁকা পড়েছিল।

সময়ের আলো/আআ


  বিষয়:   আওয়ামী  লীগ  কার্যালয়  পাবলিক  টয়লেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: