ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে বেলাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কেরোয়া ইউনিয়নের

2026-03-05T17:45:44+00:00
2026-03-05T17:45:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ২৯৬)
নিহত বেলাল হোসেন মিশরী। সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রায়পুরে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে বেলাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও ব্যবসায়ী। 

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে পৌর শহরের ব্যস্ততম রায়পুর প্রধান সড়কে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের মেইন রোড এলাকায় রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে একটি তর্কের সূত্রপাত হয়। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরমান (৩৫) তার রিকশা রাস্তার পাশে দাঁড় করালে একই এলাকার কবির মুহুরি (৫৫) নামের এক বৃদ্ধের সঙ্গে কথা কাটাকাটি হয়। প্রথমে বিষয়টি তর্ক-বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বেলাল হোসেন মিশরী দুই পক্ষকে শান্ত করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। 

তারা আরও জানান, এতে বেলাল হোসেনে প্রতি ভিযুক্ত আরমান হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে বেলাল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 


নিহতের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাই ঝগড়া থামাতে গিয়েছিল। কিন্তু তাকে অকারণে মারধর করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার পরপরই রায়পুর মেইন সড়ক এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার পর অভিযুক্ত আরমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং তদন্ত শুরু করেছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করার জন্য পুলিশের অভিযান চলছে।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: