বিদ্যালয়ের বিল নিয়ে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিলসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার মধ্যে হাতাহাতির

2026-03-05T21:28:25+00:00
2026-03-05T21:28:25+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বিদ্যালয়ের বিল নিয়ে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৬০)
সংগৃহীত ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে বিলসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন একটি পুরোনো বিল উত্তোলনের জন্য হিসাবরক্ষণ কার্যালয়ে যান। সেখানে হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম বিলসংক্রান্ত নথিপত্রে বিদ্যমান কিছু আইনি জটিলতার বিষয় তুলে ধরেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। 

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বলেন, বেতনসংক্রান্ত বিল নিয়ে হিসাবরক্ষণ অফিসে গিয়েছিলাম। কিন্তু বিলটি নিষ্পত্তি না করে বিভিন্ন অজুহাতে আমাকে হয়রানি করা হয়। এতে আমি বিরক্ত হয়ে বিল ফরম নিয়ে চলে আসতে চাইলে আমাকে বাধা দেওয়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।


উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম বলেন, তিনি (জসীম উদ্দিন) দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ওই সময়কার কিছু বিল ফরম নিয়ে তিনি অফিসে আসেন। তবে বিলগুলোর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না, তাই আমরা তা গ্রহণ করতে পারিনি। পরে তিনি অফিস থেকে তার পূর্ববর্তী বিদ্যালয়ের কিছু নথি নিয়ে চলে যেতে চাইলে আমরা বাধা দিই। এ সময় উত্তেজনার সৃষ্টি হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, হাতাহাতির খবর পেয়ে হিসাব রক্ষণ অফিসে গিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি শান্ত করেছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো. ইব্রাহিম বলেন, উভয় পক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছিল। পরে বিষয়টি পরিষ্কার হলে দুই পক্ষ একে অপরের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   বিদ্যালয়  বিল  প্রধান  শিক্ষক  হিসাবরক্ষণ  কর্মকর্তার  হাতাহাতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: