দায়িত্ব চলাকালে চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার করলে লাইসেন্স স্থগিত : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখলে চিকিৎসকের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের

2026-03-05T21:51:21+00:00
2026-03-05T21:51:21+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
দায়িত্ব চলাকালে চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার করলে লাইসেন্স স্থগিত : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম 
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখলে চিকিৎসকের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) লাইসেন্স স্থগিত করা হবে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। 


এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চলছে। ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, শরীয়তপুরের চিকিৎসক হাজিরা খাতায় স্বাক্ষর করে স্থানীয় আধুনিক সিটি হাসপাতালে প্রাইভেট চেম্বারে রোগীর দেখার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয় ডা. রাজেশ মজুমদারকে। তার ঘটনা থেকে অন্যান্য চিকিৎসকদের শিক্ষা নিতে হবে।’ 

তিনি বলেন, ‘এই ঘটনার প্রেক্ষিতে ডা. রাজেশ মজুমদারকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না-সে বিষয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি তার চিকিৎসা সনদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বাস্থ্য সেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেবে সরকার। যার মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   দায়িত্ব চলাকালে  চিকিৎসক  ব্যক্তিগত চেম্বার করলে  লাইসেন্স স্থগিত  স্বাস্থ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: