ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক

খেলা

স্যাঞ্জু স্যামসন ও ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের সামনে পাহাড়সম রানের টার্গেট দিয়েছিলো ভারত। সে রান টপকাতে পারেনি ইংল্যান্ড। সাত

2026-03-05T23:23:45+00:00
2026-03-05T23:54:09+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:২৩ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ১১:৫৪ পিএম
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত। সংগৃহীত ছবি
স্যাঞ্জু স্যামসন ও ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের সামনে পাহাড়সম রানের টার্গেট দিয়েছিলো ভারত। সে রান টপকাতে পারেনি ইংল্যান্ড। সাত রানে হেরে চলতি বিশ্বকাপ আসর থেকে বিদায় নিয়েছে ইংলিশরা। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। 

বৃহস্পতিবার (৫ মার্চ) ম্যাচে পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে সমানতালে খেলে গেল ইংল্যান্ড। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরিয়ান জ্যাকব বেথেল একাই টানলেন দলকে। কিন্তু ভারতের দেওয়া টার্গেটটা আর টপকানো সম্ভব হয়নি। আর ইংল্যান্ডকে হারানোর মাধ্যমে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট পেয়ে যায় বিশ্বকাপের আয়োজকরা। 

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে ভারত। জবাবে ইংল্যান্ড করে ২৪৬ রান। 

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি ইংল্যান্ডের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার ফিল সল্ট। হার্দিক পান্ডিয়ার করা বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে করেন ৫ রান। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে দলনেতা হ্যারি ব্রুক ফেরেন ৬ বলে ৭ রান। 


পাওয়ার প্লেতে আরও একটি উইকেট হারায় ইংল্যান্ড। বরুণ চক্রবর্তীর করা বলে বোল্ড আউট হওয়ার আগে ১৭ বলে ২৫ রান করেন তিনি। ৩ উইকেট হারালেও রানের খাতা ঠিকই সচল রাখে ইংলিশরা। ৬ ওভারে আসে ৬৮ রান। 

এরপর ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন জ্যাকব বেথেল। তাকে সঙ্গ দেন টম ব্যান্টন ও উইল জ্যাকস। বেথেলকে রেখে সাজঘরে ফেরেন দুজনই। ৫ বলে ১৭ রান করেন টম ব্যান্টন। আর ২০ বলে ৩৫ রান করেন জ্যাকস। ১৪ বলে ১৮ রান করেন স্যাম কারান। 

এদিকে, আপনতালে খেলতে থাকেন বেথেল। মাত্র ১৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি। এখানেই থেমে যাননি তিনি। তুলে নেন সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ১০৫ রানে থামেন তিনি। মাত্র ৪৮ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও আটটি ছয়ে সাজানো। 

ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। আর একটি করে উইকেট নেন চারজন বোলার। 

এর আগে, ওয়াংখেড়েতে টস হেরে ব্যাট করতে নামে ভারত। সুবিধা করতে পারেননি ওপেনার অভিষেক শর্মা। মাত্র ৯ রান করে আউট হন তিনি। শুরুতেই উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেননি স্যাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৯৭ রান। মাত্র ১৮ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন ইশান। 

এদিকে, ফিফটি তুলে নেন স্যামসন। সেঞ্চুরির পথেই ছিলেন ডানহাতি ব্যাটার। কিন্তু সেঞ্চুরির আক্ষেপটা থেকে যায় তার। উইল জ্যাকসের করা বলে ফিল সল্টের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৮৯ রান করেন তিনি। মাত্র ৪২ বলে খেলা তার এই ইনিংসটি আটটি চার এবং সাতটি ছয়ে সাজানো। 

দ্রুত রান তোলার জন্য শিবম দুবেকে চার নম্বরে ব্যাট করার জন্য পাঠানো হয়। আস্থার প্রতিদান দেন তিনি। মাত্র ২৫ বলে একটি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ৪৩ রান। তবে, সুবিধা করতে পারেননি দলনেতা সূর্যকুমার যাদব। ৬ বলে ১১ রান করেন তিনি। শেষ দিকে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। হার্দিক ১২ বলে ২৭ ও তিলক ৭ বলে ২১ রান করেন। এ ছাড়া, অক্ষর প্যাটেল ২ ও বরুণ চক্রবর্তী শূন্যরানে অপরাজিত থাকেন। 

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন উইল জ্যাকস ও আদিল রশিদ। জোফরা আর্চার পেয়েছেন একটি করে উইকেট। 
 
সময়ের আলো/এনএ 
  বিষয়:   ইংল্যান্ড  বিদায় করে  ফাইনালে ভারত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: