ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে নতুন করে মিসাইল ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোঁড়া বেশ কিছু মিসাইল ইসরায়েলি ভূখণ্ডের দিকে এগিয়ে আসছে।
এদিকে, এই খবরে ইসরায়েলজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, এই হুমকি মোকাবিলায় তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ডিফেন্স সিস্টেম) ইতিমধ্যে কাজ শুরু করেছে। ধেয়ে আসা মিসাইলগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে।
বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইরানের এই হামলার পর পুরো ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে কতটি মিসাইল ছোঁড়া হয়েছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত এখনও জানায়নি তেল আবিব। (সূত্র : আলজাজিরা)
এফআর