লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া

2026-03-06T03:50:00+00:00
2026-03-06T03:50:00+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:৫০ এএম 
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১২৩ জন নিহত হয়েছেন। 

এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৩ জনে।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলের পর থেকে নিহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এর আগে নিহতের সংখ্যা ১০০ ছাড়ানোর খবর পাওয়া গিয়েছিল, কিন্তু রাতভর চালানো নতুন দফার হামলায় আরও অনেকের প্রাণহানি ঘটে। 

জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দেশের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যাচ্ছে। 


লেবানন সরকার জানিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগগুলো আহতদের ভিড়ে হিমশিম খাচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (সূত্র : আলজাজিরা)

এফআর
  বিষয়:   লেবানন  ইসরায়েল  হামলা  নিহত  সংখ্যা  বেড়ে 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: