প্লেব্যাকে শ্রেয়ার বড় সিদ্ধান্ত

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অরিজিৎ সিংয়ের পর এবার নিজের ক্যারিয়ার ও প্লেব্যাক নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন ভারতের আরেক সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ‘চিকনি চামেলি’র

2026-03-06T06:31:51+00:00
2026-03-06T06:31:51+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
প্লেব্যাকে শ্রেয়ার বড় সিদ্ধান্ত
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৩১ এএম 
সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সংগৃহীত ছবি
অরিজিৎ সিংয়ের পর এবার নিজের ক্যারিয়ার ও প্লেব্যাক নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন ভারতের আরেক সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ‘চিকনি চামেলি’র মতো তথাকথিত অশালীন শব্দচয়নের গান আর কখনোই গাইবেন না তিনি।

গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া দাবি করেছিলেন, অনেক গানেই নারীদের কেবল ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়, যা ছোটরা না বুঝে গাওয়ায় তিনি অস্বস্তিবোধ করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে অনেক ব্যবহারকারীই শ্রেয়ার এই মন্তব্যের বিরোধিতা করে তাকে ‘দ্বিচারী’ বলে কটাক্ষ করেন। তাদের দাবি ছিল, শ্রেয়া নিজেই এমন অনেক গান কনসার্টে গেয়ে থাকেন।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন এই শিল্পী। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, গান বাছাইয়ের ক্ষেত্রে এখন তিনি অনেক বেশি সচেতন। শ্রেয়া বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও রেকর্ড করব না। এখন ভাবলে লজ্জা হয় যে আমি এমন গান গেয়েছি।


নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে শ্রেয়া আরও জানান, যখন তিনি ওই গানটি গেয়েছিলেন, তখন তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। গানের অনেক শব্দের গভীর অর্থ তিনি তখন পুরোপুরি অনুধাবন করতে পারেননি। সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে বলেই এখন আর এ ধরনের কাজে সায় দেবেন না তিনি।

শিল্পী আরও জানান, ‘চিকনি চামেলি’র জনপ্রিয়তার পর তার কাছে আরও অনেক অশালীন বা আপত্তিকর গানের প্রস্তাব এসেছিল। এমনকি ঘনিষ্ঠ সুরকার বন্ধুরাও তাকে এমন গান গাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু নিজের নীতিতে অটল থেকে সেসব প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।

এফআর


  বিষয়:   প্লেব্যাক  শ্রেয়া  বড়  সিদ্ধান্ত  সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: