কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ সেন্টমার্টিন পশ্চিম সাগরে জেলের জালে আটকা পড়েছে প্রায় ২০০ কেজির একটি বড় আকারের ‘বোল মাছ’। মাছটি স্থানীয় ব্যবসায়ীরা কিনে টেকনাফে এনে সংরক্ষণ করেছেন এবং তা বাজারে কেটে বিক্রি করা হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট ঘাটে তোলা হয়। পরে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে আল গালিব ফিশিং ফিশারিতে রাখা হয়েছে।
মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, ট্রলার মালিক মো. রাসেলের মালিকানাধীন একটি ট্রলার ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়।
আরও পড়ুন
সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘেরা জালে বড় আকৃতির একটি বোল মাছ আটকা পড়ে। পরে ট্রলারটি মাছটি নিয়ে বৃহস্পতিবার দুপুরে টেকনাফে ফিরে আসে।
তিনি বলেন, আমি এবং জাফর মিলে মাছটি খরচসহ প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটির ওজন আনুমানিক ২০০ কেজির বেশি হতে পারে।
তিনি আরও জানান, শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশের বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে।
সময়ের আলো/জোই