খাবারে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

সময়ের আলো ডেস্ক

প্রবাস

খাবারে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শি নাগ‌রিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর এক বা‌সিন্দা রয়েছে বলে জানা গেছে।

2026-03-06T08:10:53+00:00
2026-03-06T08:10:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
খাবারে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:১০ এএম 
সংগৃহীত ছবি
খাবারে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শি নাগ‌রিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর এক বা‌সিন্দা রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে দূতাবাস জানায়, মৃত ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং- EL-0875891) ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং- A18633961)। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে।


দূতাবাসের এক শোকবার্তায় জানানো হয়, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে প্রাথমিক অনুসন্ধানে খাদ্যে বিষক্রিয়ার কারণে তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনা জানা গেছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইরাক  বাংলাদেশি  মৃত্যু 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: